আজ: ২০ মার্চ ২০২৬
পদ্মা-যমুনা সেতুতে ঈদের ছুটিতে টোল আদায়ের রেকর্ড।
ঈদুল ফিতর উপলক্ষে পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। ছুটির প্রথম তিনদিনে পদ্মা সেতু দিয়ে ১ লাখ ৯ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
শুক্রবার (২০ মার্চ) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- ঈদের ছুটির প্রথম তিনদিনে পদ্মা সেতু দিয়ে ১ লাখ ৯ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়েছে। ২০২৫ সালে একই সময়ে এ সংখ্যা ছিল ১ লাখ ৮০২টি। এবার প্রথম তিনদিনে মোট টোল আদায় হয়েছে ১২ কোটি ৫ লাখ ৮৮ হাজার টাকা, যা ২০২৫ সালে ছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যমুনা সেতু দিয়ে ২০২৬ সালের ১৮ মার্চ সর্বোচ্চ ৫১ হাজার ৩৮৪টি যানবাহন পারাপার হয়। ২০২৫ সালে এ সংখ্যা ছিল সর্বোচ্চ ৪৮ হাজার ৩৬৮টি। চলতি বছর একদিনে সর্বোচ্চ মোট টোল আদায় হয় ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা, যা ২০২৫ সালে ছিল ৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০টাকা।
এতে বলা হয়েছে, ২০২৫ সালের তুলনায় যানবাহনের চাপ বেশি থাকলেও এ বছর বড় কোনো দুর্ঘটনা বা বড় ধরণের যানজট পরিলক্ষিত হয়নি। পরিসংখ্যানগুলো দেশের সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় সেতু কর্তৃপক্ষের সক্ষমতা এবং দক্ষতার প্রতিফলন।
পদ্মা-যমুনা সেতুতে ঈদের ছুটিতে টোল আদায়ের রেকর্ড।
নিজস্ব প্রতিবেদক
20 March 2026, 08:52 AM
ছবি: সংগৃহীত
আরও সংবাদ
সর্বশেষ খবর
1
সংসদে বিল আকারে থাকছেনা গণভোট।
2
ট্রাম্পকে হতাশ করল আরব দেশগুলো, জিসিসি ঘোষণা ইরানে হামলা করবে না।
3
ইরানের হামলায় এশিয়ার ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস
4
সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিতের নির্দেশ দিলো ইউজিসি।
5
বাংলাদেশের ১৮তম এটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
6
যুদ্ধে নতুন লক্ষ্যবস্তুর কথা জানাল ইরান।
7
ঈদের প্ল্যাটারে সালাদ নির্বাচনে সতর্ক থাকার পরামর্শ দিলেন পুষ্টিবিদ।
8
যে ৬ শর্ত পূরণ হলে যুদ্ধ শেষ করবে ইরান
9
হাদি হত্যা: ফয়সাল ও আলমগীরকে কলকাতার আদালতে তোলা হয়েছে।
10
পদ্মা-যমুনা সেতুতে ঈদের ছুটিতে টোল আদায়ের রেকর্ড।
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
+880 1347-070121

