প্রকাশ: ২২ মার্চ, ২০২৬ ১২:৫১
হাদি হত্যা: ফয়সাল ও আলমগীরকে কলকাতার আদালতে তোলা হয়েছে
কলকাতা: ১৪ দিনের রিমান্ড শেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে কলকাতার বিধাননগর আদালতে তোলা হয়েছে।
এর আগে তাদের শারীরিক পরীক্ষা করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আদালতে ওঠার আগে ফয়সাল বলেছেন, আমি এ কাজ করিনি এবং আমি এ ধরনের কাজে ছিলাম না। আমাকে ফাঁসানো হচ্ছে।
রোববার (২২ মার্চ) আদালতে নেওয়ার আগে এসব মন্তব্য করেন ফয়সাল। তবে আলমগীর এ বিষয়ে মুখ খোলেননি।
গত ৭ মার্চ রাতে ফয়সাল এবং আলমগীরকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ এসটিএফ।
৮ মার্চ তাদের স্থানীয় আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন বিচারক।
এর আগে, শনিবার (২১ মার্চ) ওসমান হাদি হত্যা মামলায় বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমাকে ১৪ দিনের জেল হেফাজত দিয়েছেন আদালত। এ সময়কালে তাকে জেলে গিয়ে জেরা করতে পারবে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। আবার তাকে ৩ এপ্রিল আদালতে তোলা হবে।
শনিবার (২১ মার্চ) ফিলিপকে কলকাতার বিধাননগর আদালতে তোলার আগে বিধাননগর হাসপাতালে মেডিকেল করা হয়।
পরে তাকে কলকাতার ইলেকট্রনিক কমপ্লেক্স পিএসয়ের লকআপে রাখা হয়। সেখান থেকেই তাকে দমদম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তবে এদিন তাকে সরাসরি বিচারকের সামনে হাজির করা হয়নি।
আর কিছুক্ষণ বাদে জানা যাবে, বাকি দুই অভিযুক্তর ব্যাপারে কি রায় দেন বিধাননগর আদালত।
গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে গণসংযোগ করে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি।
১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া কয়েকজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
হাদি হত্যা: ফয়সাল ও আলমগীরকে কলকাতার আদালতে তোলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
22 March 2026, 07:47 AM
ছবি: সংগৃহীত
আরও সংবাদ
সর্বশেষ খবর
1
সংসদে বিল আকারে থাকছেনা গণভোট।
2
ট্রাম্পকে হতাশ করল আরব দেশগুলো, জিসিসি ঘোষণা ইরানে হামলা করবে না।
3
ইরানের হামলায় এশিয়ার ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস
4
সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিতের নির্দেশ দিলো ইউজিসি।
5
বাংলাদেশের ১৮তম এটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
6
যুদ্ধে নতুন লক্ষ্যবস্তুর কথা জানাল ইরান।
7
ঈদের প্ল্যাটারে সালাদ নির্বাচনে সতর্ক থাকার পরামর্শ দিলেন পুষ্টিবিদ।
8
যে ৬ শর্ত পূরণ হলে যুদ্ধ শেষ করবে ইরান
9
হাদি হত্যা: ফয়সাল ও আলমগীরকে কলকাতার আদালতে তোলা হয়েছে।
10
পদ্মা-যমুনা সেতুতে ঈদের ছুটিতে টোল আদায়ের রেকর্ড।
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
+880 1347-070121

